Main Menu

২০ বছরে মঙ্গলগ্রহে বাসযোগ্য শহর তৈরি হবে

মঙ্গলগ্রহে বসতি স্থাপনের স্বপ্ন দেখছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তবে তার স্বপ্ন এখনই পূরণ হবে না। সময় লাগবে কমপক্ষে ২০ বছর।

এক টুইটে তিনি লেখেন, অন্তত এক হাজার স্টারশিপের (দ্রুত গতির মহাকাশ যান) মাধ্যমে পণ্য বহন করে মঙ্গলে বাসযোগ্য শহর তৈরি করা হবে। মঙ্গলগ্রহ দুই বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করায় বেশি সংখ্যক স্টারশিপের প্রয়োজন হবে।

প্রতি বছর মঙ্গলে পাঠানো হবে ১০০ স্টারশিপ। প্রতিটি স্টারশিপ ১০০ টন ওজন বহন করতে পারবে। সব মিলিয়ে বছরে পাঠানো হবে ১০ মিলিয়ন টন ওজনের যন্ত্রপাতি ও পণ্য।

এভাবে পৃথিবী থেকে যন্ত্রপাতি ও পণ্য পাঠিয়ে মার্টিয়ান সিটি তৈরিতে সময় লাগবে অন্তত ২০ বছর।

উচ্চাকাঙ্ক্ষী ইলন মাস্ক ২০২২ সাল নাগাদ চাঁদে মানুষ পাঠাতে চান। আগামী পাঁচ বছর পর মঙ্গলেও মানুষ পাঠানো সম্ভব বলে জানিছেন তিনি।

মঙ্গলে যাওয়ার জন্য তার কোম্পানি তৈরি করছে স্টারশিপ ও  সুপার হেভি বুস্টার নামের দুটি রকেট। গত সেপ্টেম্বরে স্টারশিপ ১ নামের একটি  প্রোটোটাইপ (ডামি) রকেট উন্মোচন করে স্পেসএক্স।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

2 + 3 =