Main Menu

হ্যাকারের কবলে ফেসবুকের টুইটার অ্যাকাউন্ট

দুবাইভিত্তিক হ্যাকিং গ্রুপ ‘আওয়ার মাইন’ ফেসবুকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। 

হ্যাকাররা হ্যাকিংয়ের পর অ্যাকাউন্টটিতে টুইট করে। টুইটে লেখা ছিল, ফেসবুকও হ্যাক করা যায়। তবে টুইটারের থেকে ফেসবুকের সিকিউরিটি ভালো। তারা ইমেইল ও ওয়েবসাইট দিয়ে দেয় যেন টুইটার উন্নত সিকিউরিটি ব্যবস্থার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। 

এছাড়া, তারা ফেসবুক, ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জারের অ্যাকাউন্টও হ্যাক করে নিজেদের লোগো পোস্ট করে।  

হ্যাকিংয়ের বিষয়ে টুইটার জানায়, হ্যাকাররা থার্ড পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করে হ্যাকিং করেছে। ইতোমধ্যে অ্যাকাউন্ট রিস্টোরের কাজ চলছে। আশা করা যায়, সবগুলো অ্যাকাউন্ট ৩০ মিনিটের মধ্যেই রিস্টোর হয়ে যাবে। 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

6 + 2 =