Main Menu

চলতি মাস থেকে যুক্তরাষ্ট্রে লাইক লুকাবে ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে লাইক লুকিয়ে রাখার পরীক্ষামূলক কার্যক্রম যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে আগামী সপ্তাহে।

শুক্রবার উইয়ার্ড২৫ ইভেন্টে এ তথ্য জানান ইনস্টাগ্রামের সিইও অ্যাডাম মিসৌরি। তিনি জানান, আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের কিছু সংখ্যক ব্যবহারকারী লাইকের সংখ্যা দেখতে পারবেন না।

ফিচারটি যুক্ত হলে পোস্টদাতা নিজে শুধু দেখতে পারবেন কতো সংখ্যক লাইক পড়লো। অন্য কোনো ব্যক্তি তার পোস্টের লাইকের সংখ্যা দেখতে পারবেন না।

পোস্টে কতো লাইক পড়লো তা নিয়ে অনেকেই মানসিক চাপে থাকেন। এই চাপ সরাতে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, আয়ারল্যান্ড, ইতালি, জাপান ও নিউজিল্যান্ডে লাইক লুকানো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম।

ফেইসবুকও লাইক সরাতে পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়ায় ফিচারটি চালু করে। এছাড়া, গুগলের মালিকানাধীন ইউটিউবও অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন সংখ্যা লুকিয়ে রাখার পরিকল্পনা গ্রহণ করেছে।

বিজনেস ইনসাইডার অবলম্বনে এজেড/নভেম্বর ০৯/২০১৯/১৪০৩



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 1 = 3